সূরা 104 · মাক্কী · 9 আয়াত
الهمزة
আল-হুমাযা
পরনিন্দাকারী
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ﴿١﴾
104:1প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ﴿٢﴾
104:2যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ﴿٣﴾
104:3সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ﴿٤﴾
104:4কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ﴿٥﴾
104:5আপনি কি জানেন, পিষ্টকারী কি
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ﴿٦﴾
104:6এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ﴿٧﴾
104:7যা হৃদয় পর্যন্ত পৌছবে।
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ﴿٨﴾
104:8এতে তাদেরকে বেঁধে দেয়া হবে
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ﴿٩﴾
104:9লম্বা লম্বা খুঁটিতে।