সূরা 108 · মাক্কী · 3 আয়াত
الكوثر
আল-কাওসার
কাউসার/প্রাচুর্য
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ﴿١﴾
108:1নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ﴿٢﴾
108:2অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ﴿٣﴾
108:3যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।