মূল অংশে যান
Rasulullah.org

সূরা 53 · মাক্কী · 62 আয়াত

النجم

আন-নাজম

তারা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ﴿١﴾

    53:1নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

    আলাদাভাবে দেখুন
  2. مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ﴿٢﴾

    53:2তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

    আলাদাভাবে দেখুন
  3. وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ﴿٣﴾

    53:3এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

    আলাদাভাবে দেখুন
  4. إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ﴿٤﴾

    53:4কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

    আলাদাভাবে দেখুন
  5. عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ﴿٥﴾

    53:5তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা

    আলাদাভাবে দেখুন
  6. ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ﴿٦﴾

    53:6সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

    আলাদাভাবে দেখুন
  7. وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ﴿٧﴾

    53:7উর্ধ্ব দিগন্তে

    আলাদাভাবে দেখুন
  8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴿٨﴾

    53:8অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

    আলাদাভাবে দেখুন
  9. فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ﴿٩﴾

    53:9তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

    আলাদাভাবে দেখুন
  10. فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ﴿١٠﴾

    53:10তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

    আলাদাভাবে দেখুন
  11. مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ﴿١١﴾

    53:11রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

    আলাদাভাবে দেখুন
  12. أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ﴿١٢﴾

    53:12তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে

    আলাদাভাবে দেখুন
  13. وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ﴿١٣﴾

    53:13নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল

    আলাদাভাবে দেখুন
  14. عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ﴿١٤﴾

    53:14সিদরাতুলমুন্তাহার নিকটে

    আলাদাভাবে দেখুন
  15. عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ﴿١٥﴾

    53:15যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

    আলাদাভাবে দেখুন
  16. إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ﴿١٦﴾

    53:16যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

    আলাদাভাবে দেখুন
  17. مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ﴿١٧﴾

    53:17তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

    আলাদাভাবে দেখুন
  18. لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ﴿١٨﴾

    53:18নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

    আলাদাভাবে দেখুন
  19. أَفَرَءَيۡتُمُ ٱللَّـٰتَ وَٱلۡعُزَّىٰ ﴿١٩﴾

    53:19তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

    আলাদাভাবে দেখুন
  20. وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ﴿٢٠﴾

    53:20এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে

    আলাদাভাবে দেখুন
  21. أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ﴿٢١﴾

    53:21পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য

    আলাদাভাবে দেখুন
  22. تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ﴿٢٢﴾

    53:22এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

    আলাদাভাবে দেখুন
  23. إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ﴿٢٣﴾

    53:23এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

    আলাদাভাবে দেখুন
  24. أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴿٢٤﴾

    53:24মানুষ যা চায়, তাই কি পায়

    আলাদাভাবে দেখুন
  25. فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ﴿٢٥﴾

    53:25অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।

    আলাদাভাবে দেখুন
  26. ۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ﴿٢٦﴾

    53:26আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।

    আলাদাভাবে দেখুন
  27. إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَـٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ﴿٢٧﴾

    53:27যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।

    আলাদাভাবে দেখুন
  28. وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا ﴿٢٨﴾

    53:28অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।

    আলাদাভাবে দেখুন
  29. فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٢٩﴾

    53:29অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।

    আলাদাভাবে দেখুন
  30. ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ﴿٣٠﴾

    53:30তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।

    আলাদাভাবে দেখুন
  31. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ﴿٣١﴾

    53:31নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।

    আলাদাভাবে দেখুন
  32. ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴿٣٢﴾

    53:32যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।

    আলাদাভাবে দেখুন
  33. أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ﴿٣٣﴾

    53:33আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।

    আলাদাভাবে দেখুন
  34. وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ ﴿٣٤﴾

    53:34এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।

    আলাদাভাবে দেখুন
  35. أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ﴿٣٥﴾

    53:35তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে

    আলাদাভাবে দেখুন
  36. أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ﴿٣٦﴾

    53:36তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে

    আলাদাভাবে দেখুন
  37. وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ﴿٣٧﴾

    53:37এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল

    আলাদাভাবে দেখুন
  38. أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ ﴿٣٨﴾

    53:38কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।

    আলাদাভাবে দেখুন
  39. وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ﴿٣٩﴾

    53:39এবং মানুষ তাই পায়, যা সে করে

    আলাদাভাবে দেখুন
  40. وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ﴿٤٠﴾

    53:40তার কর্ম শীঘ্রই দেখা হবে।

    আলাদাভাবে দেখুন
  41. ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ﴿٤١﴾

    53:41অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

    আলাদাভাবে দেখুন
  42. وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ﴿٤٢﴾

    53:42তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি

    আলাদাভাবে দেখুন
  43. وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ ﴿٤٣﴾

    53:43এবং তিনিই হাসান ও কাঁদান

    আলাদাভাবে দেখুন
  44. وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا ﴿٤٤﴾

    53:44এবং তিনিই মারেন ও বাঁচান

    আলাদাভাবে দেখুন
  45. وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ﴿٤٥﴾

    53:45এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।

    আলাদাভাবে দেখুন
  46. مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ﴿٤٦﴾

    53:46একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

    আলাদাভাবে দেখুন
  47. وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ﴿٤٧﴾

    53:47পুনরুত্থানের দায়িত্ব তাঁরই

    আলাদাভাবে দেখুন
  48. وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ﴿٤٨﴾

    53:48এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।

    আলাদাভাবে দেখুন
  49. وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ﴿٤٩﴾

    53:49তিনি শিরা নক্ষত্রের মালিক।

    আলাদাভাবে দেখুন
  50. وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ﴿٥٠﴾

    53:50তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন

    আলাদাভাবে দেখুন
  51. وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ﴿٥١﴾

    53:51এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।

    আলাদাভাবে দেখুন
  52. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ﴿٥٢﴾

    53:52এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।

    আলাদাভাবে দেখুন
  53. وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ﴿٥٣﴾

    53:53তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।

    আলাদাভাবে দেখুন
  54. فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ﴿٥٤﴾

    53:54অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

    আলাদাভাবে দেখুন
  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ﴿٥٥﴾

    53:55অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে

    আলাদাভাবে দেখুন
  56. هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ﴿٥٦﴾

    53:56অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

    আলাদাভাবে দেখুন
  57. أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ﴿٥٧﴾

    53:57কেয়ামত নিকটে এসে গেছে।

    আলাদাভাবে দেখুন
  58. لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ﴿٥٨﴾

    53:58আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।

    আলাদাভাবে দেখুন
  59. أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ﴿٥٩﴾

    53:59তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ

    আলাদাভাবে দেখুন
  60. وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ﴿٦٠﴾

    53:60এবং হাসছ-ক্রন্দন করছ না

    আলাদাভাবে দেখুন
  61. وَأَنتُمۡ سَٰمِدُونَ ﴿٦١﴾

    53:61তোমরা ক্রীড়া-কৌতুক করছ

    আলাদাভাবে দেখুন
  62. فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ﴿٦٢﴾

    53:62অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।

    আলাদাভাবে দেখুন