মূল অংশে যান
Rasulullah.org

সূরা 84 · মাক্কী · 25 আয়াত

الإنشقاق

আল-ইনশিকাক

খণ্ড-বিখণ্ডকরণ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ﴿١﴾

    84:1যখন আকাশ বিদীর্ণ হবে

    আলাদাভাবে দেখুন
  2. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿٢﴾

    84:2ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

    আলাদাভাবে দেখুন
  3. وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ﴿٣﴾

    84:3এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

    আলাদাভাবে দেখুন
  4. وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ﴿٤﴾

    84:4এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

    আলাদাভাবে দেখুন
  5. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿٥﴾

    84:5এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

    আলাদাভাবে দেখুন
  6. يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ﴿٦﴾

    84:6হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

    আলাদাভাবে দেখুন
  7. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

    84:7যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

    আলাদাভাবে দেখুন
  8. فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ﴿٨﴾

    84:8তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

    আলাদাভাবে দেখুন
  9. وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ﴿٩﴾

    84:9এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

    আলাদাভাবে দেখুন
  10. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ﴿١٠﴾

    84:10এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে

    আলাদাভাবে দেখুন
  11. فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ﴿١١﴾

    84:11সে মৃত্যুকে আহবান করবে

    আলাদাভাবে দেখুন
  12. وَيَصۡلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

    84:12এবং জাহান্নামে প্রবেশ করবে।

    আলাদাভাবে দেখুন
  13. إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ﴿١٣﴾

    84:13সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

    আলাদাভাবে দেখুন
  14. إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

    84:14সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

    আলাদাভাবে দেখুন
  15. بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ﴿١٥﴾

    84:15কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

    আলাদাভাবে দেখুন
  16. فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

    84:16আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

    আলাদাভাবে দেখুন
  17. وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

    84:17এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

    আলাদাভাবে দেখুন
  18. وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

    84:18এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে

    আলাদাভাবে দেখুন
  19. لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ﴿١٩﴾

    84:19নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

    আলাদাভাবে দেখুন
  20. فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٢٠﴾

    84:20অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না

    আলাদাভাবে দেখুন
  21. وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ﴿٢١﴾

    84:21যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

    আলাদাভাবে দেখুন
  22. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

    84:22বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

    আলাদাভাবে দেখুন
  23. وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

    84:23তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

    আলাদাভাবে দেখুন
  24. فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

    84:24অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

    আলাদাভাবে দেখুন
  25. إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ﴿٢٥﴾

    84:25কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

    আলাদাভাবে দেখুন