সূরা 96 · মাক্কী · 19 আয়াত
العلق
আল-আলাক
রক্তপিণ্ড
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ﴿١﴾
96:1পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ﴿٢﴾
96:2সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ﴿٣﴾
96:3পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ﴿٤﴾
96:4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ﴿٥﴾
96:5শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ﴿٦﴾
96:6সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ﴿٧﴾
96:7এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ﴿٨﴾
96:8নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ﴿٩﴾
96:9আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾
96:10এক বান্দাকে যখন সে নামায পড়ে
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ﴿١١﴾
96:11আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ﴿١٢﴾
96:12অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾
96:13আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾
96:14সে কি জানে না যে, আল্লাহ দেখেন
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾
96:15কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ﴿١٦﴾
96:16মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ﴿١٧﴾
96:17অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾
96:18আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ﴿١٩﴾
96:19কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।