মূল অংশে যান
Rasulullah.org

ইমাম নববীর চল্লিশ হাদিস · 35

হাদিস
হাদিস গ্রন্থ

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إخْوَانًا، الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ، وَلَا يَكْذِبُهُ، وَلَا يَحْقِرُهُ، التَّقْوَى هَاهُنَا، وَيُشِيرُ إلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ، بِحَسْبِ …

আবূ হুরায়রা (রাঃ) ​তিনি বলেন-রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না। হে আল্লাহর বান্দাগণ! পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর যুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীনভাবে ছেড়ে দেয় না। সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না। তাকওয়া হচ্ছে- এখানে, তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন। কোন মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে, সে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করে। এক মুসলিমের রক্ত, সম্পদ ও মান-সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। [মুসলিমঃ]

ইমাম নববীর চল্লিশ হাদিস · হাদিস ৩৫
অনুবাদ: ইমাম নববীর চল্লিশ হাদিস — বাংলা. হাদিসের তথ্য: fawazahmed0/hadith-api (নম্বর ও মান সেখানে যেভাবে প্রকাশিত)।

উৎস ডেটায় হাদিসের মান (গ্রেড) উল্লেখ নেই

উৎস দেখুন

হাদিস নম্বর fawazahmed0/hadith-api ডেটাসেট অনুযায়ী। সহিহ মুসলিমের ক্ষেত্রে প্রচলিত নম্বর দেখানো হয়েছে।

ইমাম নববীর চল্লিশ হাদিস 35 · Rasulullah.org