মূল অংশে যান
Rasulullah.org

কুরআন / মারইয়াম / 91

মারইয়াম · 19:91

কুরআন
কুরআন

أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا

এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে।

সূরা মারইয়াম (মারইয়াম (ঈসা নবীর মা)) · ১৯:৯১
অনুবাদ: Muhiuddin Khan (Bangla). কুরআনের আরবি পাঠ: উসমানি লিপি (আল-মাওসুআ আল-কুরআনিয়্যা, quranenc.com), quran-json-এর মাধ্যমে।
প্রসঙ্গসহ পড়ুন

প্রসঙ্গসহ

  1. وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا

    19:88তারা বলেঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।

  2. لَّقَدۡ جِئۡتُمۡ شَيۡـًٔا إِدّٗا

    19:89নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কান্ড করেছ।

  3. تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا

    19:90হয় তো এর কারণেই এখনই নভোমন্ডল ফেটে পড়বে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হবে।

  4. أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا

    19:91এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে।

  5. وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

    19:92অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়।

  6. إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا

    19:93নভোমন্ডল ও ভূ-মন্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না।

  7. لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا

    19:94তাঁর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন।

পুরো সূরা পড়ুন