মূল অংশে যান
Rasulullah.org

কুরআন / ত্বা-হা / 24

ত্বা-হা · 20:24

কুরআন
কুরআন

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।

সূরা ত্বা-হা (ত়া হা) · ২০:২৪
অনুবাদ: Muhiuddin Khan (Bangla). কুরআনের আরবি পাঠ: উসমানি লিপি (আল-মাওসুআ আল-কুরআনিয়্যা, quranenc.com), quran-json-এর মাধ্যমে।
প্রসঙ্গসহ পড়ুন

প্রসঙ্গসহ

  1. قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ

    20:21আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।

  2. وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ

    20:22তোমার হাত বগলে রাখ, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে; কোন দোষ ছাড়াই।

  3. لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى

    20:23এটা এজন্যে যে, আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই।

  4. ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

    20:24ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।

  5. قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي

    20:25মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।

  6. وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي

    20:26এবং আমার কাজ সহজ করে দিন।

  7. وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي

    20:27এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।

পুরো সূরা পড়ুন