كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
26:138আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
26:139অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
26:140এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
26:141সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
26:142যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
26:143আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
26:144অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।