মূল অংশে যান
Rasulullah.org

কুরআন / আশ-শুআরা / 142

আশ-শুআরা · 26:142

কুরআন
কুরআন

إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না

সূরা আশ-শুআরা (কবি) · ২৬:১৪২
অনুবাদ: Muhiuddin Khan (Bangla). কুরআনের আরবি পাঠ: উসমানি লিপি (আল-মাওসুআ আল-কুরআনিয়্যা, quranenc.com), quran-json-এর মাধ্যমে।
প্রসঙ্গসহ পড়ুন

প্রসঙ্গসহ

  1. فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    26:139অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

  2. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    26:140এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।

  3. كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ

    26:141সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

  4. إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ

    26:142যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না

  5. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    26:143আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

  6. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    26:144অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

  7. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    26:145আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

পুরো সূরা পড়ুন