মূল অংশে যান
Rasulullah.org

সূরা 70 · মাক্কী · 44 আয়াত

المعارج

আল-মাআরিজ

উন্নয়নের সোপান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ﴿١﴾

    70:1একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত

    আলাদাভাবে দেখুন
  2. لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ ﴿٢﴾

    70:2কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

    আলাদাভাবে দেখুন
  3. مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ﴿٣﴾

    70:3তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

    আলাদাভাবে দেখুন
  4. تَعۡرُجُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ﴿٤﴾

    70:4ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

    আলাদাভাবে দেখুন
  5. فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ﴿٥﴾

    70:5অতএব, আপনি উত্তম সবর করুন।

    আলাদাভাবে দেখুন
  6. إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ﴿٦﴾

    70:6তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে

    আলাদাভাবে দেখুন
  7. وَنَرَىٰهُ قَرِيبٗا ﴿٧﴾

    70:7আর আমি একে আসন্ন দেখছি।

    আলাদাভাবে দেখুন
  8. يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ﴿٨﴾

    70:8সেদিন আকাশ হবে গলিত তামার মত।

    আলাদাভাবে দেখুন
  9. وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ﴿٩﴾

    70:9এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

    আলাদাভাবে দেখুন
  10. وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا ﴿١٠﴾

    70:10বন্ধু বন্ধুর খবর নিবে না।

    আলাদাভাবে দেখুন
  11. يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ ﴿١١﴾

    70:11যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে

    আলাদাভাবে দেখুন
  12. وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ﴿١٢﴾

    70:12তার স্ত্রীকে, তার ভ্রাতাকে

    আলাদাভাবে দেখুন
  13. وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ﴿١٣﴾

    70:13তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

    আলাদাভাবে দেখুন
  14. وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ ﴿١٤﴾

    70:14এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।

    আলাদাভাবে দেখুন
  15. كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ﴿١٥﴾

    70:15কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।

    আলাদাভাবে দেখুন
  16. نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ﴿١٦﴾

    70:16যা চামড়া তুলে দিবে।

    আলাদাভাবে দেখুন
  17. تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ﴿١٧﴾

    70:17সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।

    আলাদাভাবে দেখুন
  18. وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ﴿١٨﴾

    70:18সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।

    আলাদাভাবে দেখুন
  19. ۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ﴿١٩﴾

    70:19মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।

    আলাদাভাবে দেখুন
  20. إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا ﴿٢٠﴾

    70:20যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

    আলাদাভাবে দেখুন
  21. وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا ﴿٢١﴾

    70:21আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।

    আলাদাভাবে দেখুন
  22. إِلَّا ٱلۡمُصَلِّينَ ﴿٢٢﴾

    70:22তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।

    আলাদাভাবে দেখুন
  23. ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ﴿٢٣﴾

    70:23যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।

    আলাদাভাবে দেখুন
  24. وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ ﴿٢٤﴾

    70:24এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

    আলাদাভাবে দেখুন
  25. لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴿٢٥﴾

    70:25যাঞ্ছাকারী ও বঞ্চিতের

    আলাদাভাবে দেখুন
  26. وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ﴿٢٦﴾

    70:26এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

    আলাদাভাবে দেখুন
  27. وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ ﴿٢٧﴾

    70:27এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।

    আলাদাভাবে দেখুন
  28. إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ ﴿٢٨﴾

    70:28নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।

    আলাদাভাবে দেখুন
  29. وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ﴿٢٩﴾

    70:29এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

    আলাদাভাবে দেখুন
  30. إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ﴿٣٠﴾

    70:30কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।

    আলাদাভাবে দেখুন
  31. فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ﴿٣١﴾

    70:31অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

    আলাদাভাবে দেখুন
  32. وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ﴿٣٢﴾

    70:32এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

    আলাদাভাবে দেখুন
  33. وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ ﴿٣٣﴾

    70:33এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

    আলাদাভাবে দেখুন
  34. وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ﴿٣٤﴾

    70:34এবং যারা তাদের নামাযে যত্নবান

    আলাদাভাবে দেখুন
  35. أُوْلَـٰٓئِكَ فِي جَنَّـٰتٖ مُّكۡرَمُونَ ﴿٣٥﴾

    70:35তারাই জান্নাতে সম্মানিত হবে।

    আলাদাভাবে দেখুন
  36. فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ﴿٣٦﴾

    70:36অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

    আলাদাভাবে দেখুন
  37. عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ﴿٣٧﴾

    70:37ডান ও বামদিক থেকে দলে দলে।

    আলাদাভাবে দেখুন
  38. أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ ﴿٣٨﴾

    70:38তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে

    আলাদাভাবে দেখুন
  39. كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ ﴿٣٩﴾

    70:39কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

    আলাদাভাবে দেখুন
  40. فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ﴿٤٠﴾

    70:40আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম

    আলাদাভাবে দেখুন
  41. عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴿٤١﴾

    70:41তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।

    আলাদাভাবে দেখুন
  42. فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿٤٢﴾

    70:42অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

    আলাদাভাবে দেখুন
  43. يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ ﴿٤٣﴾

    70:43সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।

    আলাদাভাবে দেখুন
  44. خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ﴿٤٤﴾

    70:44তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

    আলাদাভাবে দেখুন