মূল অংশে যান
Rasulullah.org

সূরা 69 · মাক্কী · 52 আয়াত

الحاقة

আল-হাক্কা

নিশ্চিত সত্য

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَآقَّةُ ﴿١﴾

    69:1সুনিশ্চিত বিষয়।

    আলাদাভাবে দেখুন
  2. مَا ٱلۡحَآقَّةُ ﴿٢﴾

    69:2সুনিশ্চিত বিষয় কি

    আলাদাভাবে দেখুন
  3. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ﴿٣﴾

    69:3আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি

    আলাদাভাবে দেখুন
  4. كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ﴿٤﴾

    69:4আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

    আলাদাভাবে দেখুন
  5. فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ﴿٥﴾

    69:5অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

    আলাদাভাবে দেখুন
  6. وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ﴿٦﴾

    69:6এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ

    আলাদাভাবে দেখুন
  7. سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ﴿٧﴾

    69:7যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

    আলাদাভাবে দেখুন
  8. فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ﴿٨﴾

    69:8আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি

    আলাদাভাবে দেখুন
  9. وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ﴿٩﴾

    69:9ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

    আলাদাভাবে দেখুন
  10. فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ﴿١٠﴾

    69:10তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

    আলাদাভাবে দেখুন
  11. إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ﴿١١﴾

    69:11যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

    আলাদাভাবে দেখুন
  12. لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ﴿١٢﴾

    69:12যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

    আলাদাভাবে দেখুন
  13. فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾

    69:13যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

    আলাদাভাবে দেখুন
  14. وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ﴿١٤﴾

    69:14এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে

    আলাদাভাবে দেখুন
  15. فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١٥﴾

    69:15সেদিন কেয়ামত সংঘটিত হবে।

    আলাদাভাবে দেখুন
  16. وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ﴿١٦﴾

    69:16সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

    আলাদাভাবে দেখুন
  17. وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ﴿١٧﴾

    69:17এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

    আলাদাভাবে দেখুন
  18. يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ﴿١٨﴾

    69:18সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

    আলাদাভাবে দেখুন
  19. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ﴿١٩﴾

    69:19অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

    আলাদাভাবে দেখুন
  20. إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ﴿٢٠﴾

    69:20আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

    আলাদাভাবে দেখুন
  21. فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﴿٢١﴾

    69:21অতঃপর সে সুখী জীবন-যাপন করবে

    আলাদাভাবে দেখুন
  22. فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿٢٢﴾

    69:22সুউচ্চ জান্নাতে।

    আলাদাভাবে দেখুন
  23. قُطُوفُهَا دَانِيَةٞ ﴿٢٣﴾

    69:23তার ফলসমূহ অবনমিত থাকবে।

    আলাদাভাবে দেখুন
  24. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ﴿٢٤﴾

    69:24বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

    আলাদাভাবে দেখুন
  25. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ﴿٢٥﴾

    69:25যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

    আলাদাভাবে দেখুন
  26. وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ﴿٢٦﴾

    69:26আমি যদি না জানতাম আমার হিসাব

    আলাদাভাবে দেখুন
  27. يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ﴿٢٧﴾

    69:27হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

    আলাদাভাবে দেখুন
  28. مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ﴿٢٨﴾

    69:28আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

    আলাদাভাবে দেখুন
  29. هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ﴿٢٩﴾

    69:29আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

    আলাদাভাবে দেখুন
  30. خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾

    69:30ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও

    আলাদাভাবে দেখুন
  31. ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾

    69:31অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

    আলাদাভাবে দেখুন
  32. ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ﴿٣٢﴾

    69:32অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

    আলাদাভাবে দেখুন
  33. إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ﴿٣٣﴾

    69:33নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

    আলাদাভাবে দেখুন
  34. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿٣٤﴾

    69:34এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

    আলাদাভাবে দেখুন
  35. فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ﴿٣٥﴾

    69:35অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

    আলাদাভাবে দেখুন
  36. وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ﴿٣٦﴾

    69:36এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

    আলাদাভাবে দেখুন
  37. لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ﴿٣٧﴾

    69:37গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

    আলাদাভাবে দেখুন
  38. فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ﴿٣٨﴾

    69:38তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

    আলাদাভাবে দেখুন
  39. وَمَا لَا تُبۡصِرُونَ ﴿٣٩﴾

    69:39এবং যা তোমরা দেখ না, তার

    আলাদাভাবে দেখুন
  40. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿٤٠﴾

    69:40নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

    আলাদাভাবে দেখুন
  41. وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ﴿٤١﴾

    69:41এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

    আলাদাভাবে দেখুন
  42. وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ﴿٤٢﴾

    69:42এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

    আলাদাভাবে দেখুন
  43. تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٣﴾

    69:43এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

    আলাদাভাবে দেখুন
  44. وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ﴿٤٤﴾

    69:44সে যদি আমার নামে কোন কথা রচনা করত

    আলাদাভাবে দেখুন
  45. لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ﴿٤٥﴾

    69:45তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম

    আলাদাভাবে দেখুন
  46. ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ﴿٤٦﴾

    69:46অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

    আলাদাভাবে দেখুন
  47. فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ﴿٤٧﴾

    69:47তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

    আলাদাভাবে দেখুন
  48. وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ﴿٤٨﴾

    69:48এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

    আলাদাভাবে দেখুন
  49. وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ﴿٤٩﴾

    69:49আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

    আলাদাভাবে দেখুন
  50. وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٥٠﴾

    69:50নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

    আলাদাভাবে দেখুন
  51. وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ﴿٥١﴾

    69:51নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

    আলাদাভাবে দেখুন
  52. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٥٢﴾

    69:52অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

    আলাদাভাবে দেখুন