সূরা 75 · মাক্কী · 40 আয়াত
القيامة
আল-কিয়ামা
পুনরুত্থান
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ﴿١﴾
75:1আমি শপথ করি কেয়ামত দিবসের
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ﴿٢﴾
75:2আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ﴿٣﴾
75:3মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ﴿٤﴾
75:4পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ﴿٥﴾
75:5বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ﴿٦﴾
75:6সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ﴿٧﴾
75:7যখন দৃষ্টি চমকে যাবে
وَخَسَفَ ٱلۡقَمَرُ ﴿٨﴾
75:8চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ﴿٩﴾
75:9এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ﴿١٠﴾
75:10সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায়
كَلَّا لَا وَزَرَ ﴿١١﴾
75:11না কোথাও আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ﴿١٢﴾
75:12আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ﴿١٣﴾
75:13সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ ﴿١٤﴾
75:14বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ﴿١٥﴾
75:15যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ﴿١٦﴾
75:16তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ﴿١٧﴾
75:17এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ﴿١٨﴾
75:18অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ﴿١٩﴾
75:19এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ﴿٢٠﴾
75:20কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ﴿٢١﴾
75:21এবং পরকালকে উপেক্ষা কর।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ﴿٢٢﴾
75:22সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ﴿٢٣﴾
75:23তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ ﴿٢٤﴾
75:24আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ ﴿٢٥﴾
75:25তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ﴿٢٦﴾
75:26কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
وَقِيلَ مَنۡۜ رَاقٖ ﴿٢٧﴾
75:27এবং বলা হবে, কে ঝাড়বে
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ﴿٢٨﴾
75:28এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ﴿٢٩﴾
75:29এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ﴿٣٠﴾
75:30সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ﴿٣١﴾
75:31সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿٣٢﴾
75:32পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ﴿٣٣﴾
75:33অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ﴿٣٤﴾
75:34তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ﴿٣٥﴾
75:35অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ﴿٣٦﴾
75:36মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ ﴿٣٧﴾
75:37সে কি স্খলিত বীর্য ছিল না
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ﴿٣٨﴾
75:38অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﴿٣٩﴾
75:39অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ﴿٤٠﴾
75:40তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন