মূল অংশে যান
Rasulullah.org

সূরা 82 · মাক্কী · 19 আয়াত

الإنفطار

আল-ইনফিতার

বিদীর্ণ করা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ﴿١﴾

    82:1যখন আকাশ বিদীর্ণ হবে

    আলাদাভাবে দেখুন
  2. وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ﴿٢﴾

    82:2যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে

    আলাদাভাবে দেখুন
  3. وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ﴿٣﴾

    82:3যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে

    আলাদাভাবে দেখুন
  4. وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ﴿٤﴾

    82:4এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে

    আলাদাভাবে দেখুন
  5. عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ﴿٥﴾

    82:5তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

    আলাদাভাবে দেখুন
  6. يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ﴿٦﴾

    82:6হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল

    আলাদাভাবে দেখুন
  7. ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿٧﴾

    82:7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

    আলাদাভাবে দেখুন
  8. فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ﴿٨﴾

    82:8যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

    আলাদাভাবে দেখুন
  9. كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ﴿٩﴾

    82:9কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

    আলাদাভাবে দেখুন
  10. وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ﴿١٠﴾

    82:10অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

    আলাদাভাবে দেখুন
  11. كِرَامٗا كَٰتِبِينَ ﴿١١﴾

    82:11সম্মানিত আমল লেখকবৃন্দ।

    আলাদাভাবে দেখুন
  12. يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ﴿١٢﴾

    82:12তারা জানে যা তোমরা কর।

    আলাদাভাবে দেখুন
  13. إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ﴿١٣﴾

    82:13সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

    আলাদাভাবে দেখুন
  14. وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ﴿١٤﴾

    82:14এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে

    আলাদাভাবে দেখুন
  15. يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ﴿١٥﴾

    82:15তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

    আলাদাভাবে দেখুন
  16. وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ﴿١٦﴾

    82:16তারা সেখান থেকে পৃথক হবে না।

    আলাদাভাবে দেখুন
  17. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ﴿١٧﴾

    82:17আপনি জানেন, বিচার দিবস কি

    আলাদাভাবে দেখুন
  18. ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ﴿١٨﴾

    82:18অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি

    আলাদাভাবে দেখুন
  19. يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ﴿١٩﴾

    82:19যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

    আলাদাভাবে দেখুন