সূরা 81 · মাক্কী · 29 আয়াত
التكوير
আত-তাকভীর
অন্ধকারাচ্ছন্ন
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ﴿١﴾
81:1যখন সূর্য আলোহীন হয়ে যাবে
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ﴿٢﴾
81:2যখন নক্ষত্র মলিন হয়ে যাবে
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ﴿٣﴾
81:3যখন পর্বতমালা অপসারিত হবে
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ﴿٤﴾
81:4যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ﴿٥﴾
81:5যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ﴿٦﴾
81:6যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ﴿٧﴾
81:7যখন আত্মাসমূহকে যুগল করা হবে
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ﴿٨﴾
81:8যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ﴿٩﴾
81:9কি অপরাধে তাকে হত্য করা হল
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ﴿١٠﴾
81:10যখন আমলনামা খোলা হবে
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ﴿١١﴾
81:11যখন আকাশের আবরণ অপসারিত হবে
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ﴿١٢﴾
81:12যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ﴿١٣﴾
81:13এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ﴿١٤﴾
81:14তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ﴿١٥﴾
81:15আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ﴿١٦﴾
81:16চলমান হয় ও অদৃশ্য হয়
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ﴿١٧﴾
81:17শপথ নিশাবসান ও
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾
81:18প্রভাত আগমন কালের
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿١٩﴾
81:19নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ﴿٢٠﴾
81:20যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ﴿٢١﴾
81:21সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ﴿٢٢﴾
81:22এবং তোমাদের সাথী পাগল নন।
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ﴿٢٣﴾
81:23তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ﴿٢٤﴾
81:24তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ﴿٢٥﴾
81:25এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
فَأَيۡنَ تَذۡهَبُونَ ﴿٢٦﴾
81:26অতএব, তোমরা কোথায় যাচ্ছ
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٢٧﴾
81:27এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ﴿٢٨﴾
81:28তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٩﴾
81:29তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।