সূরা 86 · মাক্কী · 17 আয়াত
الطارق
আত-তারিক
রাতের আগন্তুক
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾
86:1শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾
86:2আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾
86:3সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ﴿٤﴾
86:4প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾
86:5অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ﴿٦﴾
86:6সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾
86:7এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ﴿٨﴾
86:8নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾
86:9যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ﴿١٠﴾
86:10সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ﴿١١﴾
86:11শপথ চক্রশীল আকাশের
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ﴿١٢﴾
86:12এবং বিদারনশীল পৃথিবীর
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ﴿١٣﴾
86:13নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ﴿١٤﴾
86:14এবং এটা উপহাস নয়।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ﴿١٥﴾
86:15তারা ভীষণ চক্রান্ত করে
وَأَكِيدُ كَيۡدٗا ﴿١٦﴾
86:16আর আমিও কৌশল করি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ﴿١٧﴾
86:17অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।