সূরা 87 · মাক্কী · 19 আয়াত
الأعلى
আল-আলা
সর্বোন্নত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ﴿١﴾
87:1আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾
87:2যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ﴿٣﴾
87:3এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ﴿٤﴾
87:4এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ﴿٥﴾
87:5অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿٦﴾
87:6আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ﴿٧﴾
87:7আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ﴿٨﴾
87:8আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ﴿٩﴾
87:9উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ﴿١٠﴾
87:10যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ﴿١١﴾
87:11আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ﴿١٢﴾
87:12সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﴿١٣﴾
87:13অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾
87:14নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿١٥﴾
87:15এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿١٦﴾
87:16বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ﴿١٧﴾
87:17অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴿١٨﴾
87:18এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾
87:19ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।