সূরা 94 · মাক্কী · 8 আয়াত
الشرح
আল-ইনশিরাহ (আশ-শারহ)
বক্ষ প্রশস্তকরণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ﴿١﴾
94:1আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ﴿٢﴾
94:2আমি লাঘব করেছি আপনার বোঝা
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ﴿٣﴾
94:3যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ﴿٤﴾
94:4আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ﴿٥﴾
94:5নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ﴿٦﴾
94:6নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ﴿٧﴾
94:7অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ﴿٨﴾
94:8এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।