মূল অংশে যান
Rasulullah.org

সূরা 93 · মাক্কী · 11 আয়াত

الضحى

আদ-দুহা

পূর্বাহ্নের সুর্যকিরণ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلضُّحَىٰ ﴿١﴾

    93:1শপথ পূর্বাহ্নের

    আলাদাভাবে দেখুন
  2. وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾

    93:2শপথ রাত্রির যখন তা গভীর হয়

    আলাদাভাবে দেখুন
  3. مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾

    93:3আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

    আলাদাভাবে দেখুন
  4. وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ﴿٤﴾

    93:4আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

    আলাদাভাবে দেখুন
  5. وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ﴿٥﴾

    93:5আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

    আলাদাভাবে দেখুন
  6. أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ﴿٦﴾

    93:6তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

    আলাদাভাবে দেখুন
  7. وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ﴿٧﴾

    93:7তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

    আলাদাভাবে দেখুন
  8. وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ﴿٨﴾

    93:8তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

    আলাদাভাবে দেখুন
  9. فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ﴿٩﴾

    93:9সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না

    আলাদাভাবে দেখুন
  10. وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ﴿١٠﴾

    93:10সওয়ালকারীকে ধমক দেবেন না।

    আলাদাভাবে দেখুন
  11. وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ﴿١١﴾

    93:11এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

    আলাদাভাবে দেখুন