فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
55:46যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:47অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে
ذَوَاتَآ أَفۡنَانٖ
55:48উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:49অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
55:50উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:51অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
55:52উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।