মূল অংশে যান
Rasulullah.org

সূরা 55 · মাদানী · 78 আয়াত

الرحمن

আর-রহমান

পরম করুণাময়

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلرَّحۡمَٰنُ ﴿١﴾

    55:1করুনাময় আল্লাহ।

    আলাদাভাবে দেখুন
  2. عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ﴿٢﴾

    55:2শিক্ষা দিয়েছেন কোরআন

    আলাদাভাবে দেখুন
  3. خَلَقَ ٱلۡإِنسَٰنَ ﴿٣﴾

    55:3সৃষ্টি করেছেন মানুষ

    আলাদাভাবে দেখুন
  4. عَلَّمَهُ ٱلۡبَيَانَ ﴿٤﴾

    55:4তাকে শিখিয়েছেন বর্ণনা।

    আলাদাভাবে দেখুন
  5. ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ ﴿٥﴾

    55:5সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।

    আলাদাভাবে দেখুন
  6. وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ ﴿٦﴾

    55:6এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।

    আলাদাভাবে দেখুন
  7. وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ ﴿٧﴾

    55:7তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।

    আলাদাভাবে দেখুন
  8. أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ ﴿٨﴾

    55:8যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

    আলাদাভাবে দেখুন
  9. وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ ﴿٩﴾

    55:9তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

    আলাদাভাবে দেখুন
  10. وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ﴿١٠﴾

    55:10তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।

    আলাদাভাবে দেখুন
  11. فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ ﴿١١﴾

    55:11এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।

    আলাদাভাবে দেখুন
  12. وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ ﴿١٢﴾

    55:12আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

    আলাদাভাবে দেখুন
  13. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٣﴾

    55:13অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  14. خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ﴿١٤﴾

    55:14তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।

    আলাদাভাবে দেখুন
  15. وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ ﴿١٥﴾

    55:15এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।

    আলাদাভাবে দেখুন
  16. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٦﴾

    55:16অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  17. رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ ﴿١٧﴾

    55:17তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।

    আলাদাভাবে দেখুন
  18. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿١٨﴾

    55:18অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  19. مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ ﴿١٩﴾

    55:19তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

    আলাদাভাবে দেখুন
  20. بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ ﴿٢٠﴾

    55:20উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

    আলাদাভাবে দেখুন
  21. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢١﴾

    55:21অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  22. يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ ﴿٢٢﴾

    55:22উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।

    আলাদাভাবে দেখুন
  23. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٣﴾

    55:23অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  24. وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ﴿٢٤﴾

    55:24দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)

    আলাদাভাবে দেখুন
  25. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٥﴾

    55:25অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  26. كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ ﴿٢٦﴾

    55:26ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।

    আলাদাভাবে দেখুন
  27. وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٢٧﴾

    55:27একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।

    আলাদাভাবে দেখুন
  28. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٢٨﴾

    55:28অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  29. يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ ﴿٢٩﴾

    55:29নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।

    আলাদাভাবে দেখুন
  30. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٠﴾

    55:30অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  31. سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ ﴿٣١﴾

    55:31হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।

    আলাদাভাবে দেখুন
  32. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٢﴾

    55:32অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  33. يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ ﴿٣٣﴾

    55:33হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।

    আলাদাভাবে দেখুন
  34. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٤﴾

    55:34অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  35. يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ ﴿٣٥﴾

    55:35ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।

    আলাদাভাবে দেখুন
  36. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٦﴾

    55:36অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  37. فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ ﴿٣٧﴾

    55:37যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।

    আলাদাভাবে দেখুন
  38. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٣٨﴾

    55:38অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  39. فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ ﴿٣٩﴾

    55:39সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।

    আলাদাভাবে দেখুন
  40. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٠﴾

    55:40অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  41. يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ ﴿٤١﴾

    55:41অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।

    আলাদাভাবে দেখুন
  42. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٢﴾

    55:42অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  43. هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٤٣﴾

    55:43এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।

    আলাদাভাবে দেখুন
  44. يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ ﴿٤٤﴾

    55:44তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।

    আলাদাভাবে দেখুন
  45. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٥﴾

    55:45অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  46. وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ﴿٤٦﴾

    55:46যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।

    আলাদাভাবে দেখুন
  47. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٧﴾

    55:47অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  48. ذَوَاتَآ أَفۡنَانٖ ﴿٤٨﴾

    55:48উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।

    আলাদাভাবে দেখুন
  49. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٤٩﴾

    55:49অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  50. فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ ﴿٥٠﴾

    55:50উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।

    আলাদাভাবে দেখুন
  51. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥١﴾

    55:51অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  52. فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ ﴿٥٢﴾

    55:52উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।

    আলাদাভাবে দেখুন
  53. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٣﴾

    55:53অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  54. مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ﴿٥٤﴾

    55:54তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।

    আলাদাভাবে দেখুন
  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٥﴾

    55:55অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  56. فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٥٦﴾

    55:56তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।

    আলাদাভাবে দেখুন
  57. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٧﴾

    55:57অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  58. كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ ﴿٥٨﴾

    55:58প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।

    আলাদাভাবে দেখুন
  59. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٥٩﴾

    55:59অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  60. هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ ﴿٦٠﴾

    55:60সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে

    আলাদাভাবে দেখুন
  61. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦١﴾

    55:61অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  62. وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ﴿٦٢﴾

    55:62এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।

    আলাদাভাবে দেখুন
  63. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٣﴾

    55:63অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  64. مُدۡهَآمَّتَانِ ﴿٦٤﴾

    55:64কালোমত ঘন সবুজ।

    আলাদাভাবে দেখুন
  65. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٥﴾

    55:65অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  66. فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ ﴿٦٦﴾

    55:66তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।

    আলাদাভাবে দেখুন
  67. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٧﴾

    55:67অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  68. فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ﴿٦٨﴾

    55:68তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।

    আলাদাভাবে দেখুন
  69. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٦٩﴾

    55:69অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  70. فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ﴿٧٠﴾

    55:70সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।

    আলাদাভাবে দেখুন
  71. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧١﴾

    55:71অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  72. حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ﴿٧٢﴾

    55:72তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।

    আলাদাভাবে দেখুন
  73. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٣﴾

    55:73অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  74. لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿٧٤﴾

    55:74কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।

    আলাদাভাবে দেখুন
  75. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٥﴾

    55:75অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  76. مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ﴿٧٦﴾

    55:76তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।

    আলাদাভাবে দেখুন
  77. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٧﴾

    55:77অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

    আলাদাভাবে দেখুন
  78. تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿٧٨﴾

    55:78কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

    আলাদাভাবে দেখুন