মূল অংশে যান
Rasulullah.org

সূরা 77 · মাক্কী · 50 আয়াত

المرسلات

আল-মুরসালাত

প্রেরিত পুরুষ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ﴿١﴾

    77:1কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ

    আলাদাভাবে দেখুন
  2. فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ﴿٢﴾

    77:2সজোরে প্রবাহিত ঝটিকার শপথ

    আলাদাভাবে দেখুন
  3. وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا ﴿٣﴾

    77:3মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

    আলাদাভাবে দেখুন
  4. فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ﴿٤﴾

    77:4মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

    আলাদাভাবে দেখুন
  5. فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ﴿٥﴾

    77:5ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ

    আলাদাভাবে দেখুন
  6. عُذۡرًا أَوۡ نُذۡرًا ﴿٦﴾

    77:6ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

    আলাদাভাবে দেখুন
  7. إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ﴿٧﴾

    77:7নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

    আলাদাভাবে দেখুন
  8. فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ﴿٨﴾

    77:8অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে

    আলাদাভাবে দেখুন
  9. وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ﴿٩﴾

    77:9যখন আকাশ ছিদ্রযুক্ত হবে

    আলাদাভাবে দেখুন
  10. وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ﴿١٠﴾

    77:10যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

    আলাদাভাবে দেখুন
  11. وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ﴿١١﴾

    77:11যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে

    আলাদাভাবে দেখুন
  12. لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ﴿١٢﴾

    77:12এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে

    আলাদাভাবে দেখুন
  13. لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ﴿١٣﴾

    77:13বিচার দিবসের জন্য।

    আলাদাভাবে দেখুন
  14. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ﴿١٤﴾

    77:14আপনি জানেন বিচার দিবস কি

    আলাদাভাবে দেখুন
  15. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١٥﴾

    77:15সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  16. أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ﴿١٦﴾

    77:16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি

    আলাদাভাবে দেখুন
  17. ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ﴿١٧﴾

    77:17অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

    আলাদাভাবে দেখুন
  18. كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿١٨﴾

    77:18অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

    আলাদাভাবে দেখুন
  19. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١٩﴾

    77:19সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  20. أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ﴿٢٠﴾

    77:20আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি

    আলাদাভাবে দেখুন
  21. فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ﴿٢١﴾

    77:21অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে

    আলাদাভাবে দেখুন
  22. إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ﴿٢٢﴾

    77:22এক নির্দিষ্টকাল পর্যন্ত

    আলাদাভাবে দেখুন
  23. فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ﴿٢٣﴾

    77:23অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা

    আলাদাভাবে দেখুন
  24. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٢٤﴾

    77:24সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  25. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ﴿٢٥﴾

    77:25আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে

    আলাদাভাবে দেখুন
  26. أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ﴿٢٦﴾

    77:26জীবিত ও মৃতদেরকে

    আলাদাভাবে দেখুন
  27. وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ﴿٢٧﴾

    77:27আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

    আলাদাভাবে দেখুন
  28. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٢٨﴾

    77:28সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  29. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢٩﴾

    77:29চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

    আলাদাভাবে দেখুন
  30. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ﴿٣٠﴾

    77:30চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে

    আলাদাভাবে দেখুন
  31. لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ﴿٣١﴾

    77:31যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

    আলাদাভাবে দেখুন
  32. إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ ﴿٣٢﴾

    77:32এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

    আলাদাভাবে দেখুন
  33. كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ﴿٣٣﴾

    77:33যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

    আলাদাভাবে দেখুন
  34. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٣٤﴾

    77:34সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  35. هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ﴿٣٥﴾

    77:35এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

    আলাদাভাবে দেখুন
  36. وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ﴿٣٦﴾

    77:36এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

    আলাদাভাবে দেখুন
  37. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٣٧﴾

    77:37সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  38. هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ﴿٣٨﴾

    77:38এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

    আলাদাভাবে দেখুন
  39. فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ﴿٣٩﴾

    77:39অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

    আলাদাভাবে দেখুন
  40. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٠﴾

    77:40সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  41. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ﴿٤١﴾

    77:41নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে

    আলাদাভাবে দেখুন
  42. وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ﴿٤٢﴾

    77:42এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

    আলাদাভাবে দেখুন
  43. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٤٣﴾

    77:43বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

    আলাদাভাবে দেখুন
  44. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٤٤﴾

    77:44এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

    আলাদাভাবে দেখুন
  45. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٥﴾

    77:45সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  46. كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ﴿٤٦﴾

    77:46কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

    আলাদাভাবে দেখুন
  47. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٧﴾

    77:47সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  48. وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ﴿٤٨﴾

    77:48যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

    আলাদাভাবে দেখুন
  49. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٩﴾

    77:49সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

    আলাদাভাবে দেখুন
  50. فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ﴿٥٠﴾

    77:50এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে

    আলাদাভাবে দেখুন