মূল অংশে যান
Rasulullah.org

সূরা 78 · মাক্কী · 40 আয়াত

النبإ

আন-নাবা

মহাসংবাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. عَمَّ يَتَسَآءَلُونَ ﴿١﴾

    78:1তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে

    আলাদাভাবে দেখুন
  2. عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ﴿٢﴾

    78:2মহা সংবাদ সম্পর্কে

    আলাদাভাবে দেখুন
  3. ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ﴿٣﴾

    78:3যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

    আলাদাভাবে দেখুন
  4. كَلَّا سَيَعۡلَمُونَ ﴿٤﴾

    78:4না, সত্ত্বরই তারা জানতে পারবে

    আলাদাভাবে দেখুন
  5. ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ﴿٥﴾

    78:5অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

    আলাদাভাবে দেখুন
  6. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ﴿٦﴾

    78:6আমি কি করিনি ভূমিকে বিছানা

    আলাদাভাবে দেখুন
  7. وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ﴿٧﴾

    78:7এবং পর্বতমালাকে পেরেক

    আলাদাভাবে দেখুন
  8. وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ﴿٨﴾

    78:8আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি

    আলাদাভাবে দেখুন
  9. وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ﴿٩﴾

    78:9তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী

    আলাদাভাবে দেখুন
  10. وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ﴿١٠﴾

    78:10রাত্রিকে করেছি আবরণ।

    আলাদাভাবে দেখুন
  11. وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ﴿١١﴾

    78:11দিনকে করেছি জীবিকা অর্জনের সময়

    আলাদাভাবে দেখুন
  12. وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ﴿١٢﴾

    78:12নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

    আলাদাভাবে দেখুন
  13. وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ﴿١٣﴾

    78:13এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

    আলাদাভাবে দেখুন
  14. وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ﴿١٤﴾

    78:14আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি

    আলাদাভাবে দেখুন
  15. لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ﴿١٥﴾

    78:15যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

    আলাদাভাবে দেখুন
  16. وَجَنَّـٰتٍ أَلۡفَافًا ﴿١٦﴾

    78:16ও পাতাঘন উদ্যান।

    আলাদাভাবে দেখুন
  17. إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ﴿١٧﴾

    78:17নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

    আলাদাভাবে দেখুন
  18. يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ﴿١٨﴾

    78:18যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

    আলাদাভাবে দেখুন
  19. وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ﴿١٩﴾

    78:19আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

    আলাদাভাবে দেখুন
  20. وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ﴿٢٠﴾

    78:20এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

    আলাদাভাবে দেখুন
  21. إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ﴿٢١﴾

    78:21নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে

    আলাদাভাবে দেখুন
  22. لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا ﴿٢٢﴾

    78:22সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

    আলাদাভাবে দেখুন
  23. لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ﴿٢٣﴾

    78:23তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

    আলাদাভাবে দেখুন
  24. لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ﴿٢٤﴾

    78:24তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না

    আলাদাভাবে দেখুন
  25. إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ﴿٢٥﴾

    78:25কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

    আলাদাভাবে দেখুন
  26. جَزَآءٗ وِفَاقًا ﴿٢٦﴾

    78:26পরিপূর্ণ প্রতিফল হিসেবে।

    আলাদাভাবে দেখুন
  27. إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ﴿٢٧﴾

    78:27নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

    আলাদাভাবে দেখুন
  28. وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ﴿٢٨﴾

    78:28এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

    আলাদাভাবে দেখুন
  29. وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ﴿٢٩﴾

    78:29আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

    আলাদাভাবে দেখুন
  30. فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ﴿٣٠﴾

    78:30অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

    আলাদাভাবে দেখুন
  31. إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ﴿٣١﴾

    78:31পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।

    আলাদাভাবে দেখুন
  32. حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ﴿٣٢﴾

    78:32উদ্যান, আঙ্গুর

    আলাদাভাবে দেখুন
  33. وَكَوَاعِبَ أَتۡرَابٗا ﴿٣٣﴾

    78:33সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।

    আলাদাভাবে দেখুন
  34. وَكَأۡسٗا دِهَاقٗا ﴿٣٤﴾

    78:34এবং পূর্ণ পানপাত্র।

    আলাদাভাবে দেখুন
  35. لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّـٰبٗا ﴿٣٥﴾

    78:35তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

    আলাদাভাবে দেখুন
  36. جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ﴿٣٦﴾

    78:36এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান

    আলাদাভাবে দেখুন
  37. رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ﴿٣٧﴾

    78:37যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

    আলাদাভাবে দেখুন
  38. يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ﴿٣٨﴾

    78:38যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

    আলাদাভাবে দেখুন
  39. ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ﴿٣٩﴾

    78:39এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।

    আলাদাভাবে দেখুন
  40. إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ﴿٤٠﴾

    78:40আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

    আলাদাভাবে দেখুন