সূরা 79 · মাক্কী · 46 আয়াত
النازعات
আন-নাযিআত
প্রচেষ্টাকারী
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّـٰزِعَٰتِ غَرۡقٗا ﴿١﴾
79:1শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে
وَٱلنَّـٰشِطَٰتِ نَشۡطٗا ﴿٢﴾
79:2শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে
وَٱلسَّـٰبِحَٰتِ سَبۡحٗا ﴿٣﴾
79:3শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে
فَٱلسَّـٰبِقَٰتِ سَبۡقٗا ﴿٤﴾
79:4শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ﴿٥﴾
79:5শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾
79:6যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾
79:7অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ﴿٨﴾
79:8সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ﴿٩﴾
79:9তাদের দৃষ্টি নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ﴿١٠﴾
79:10তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ﴿١١﴾
79:11গলিত অস্থি হয়ে যাওয়ার পরও
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ﴿١٢﴾
79:12তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾
79:13অতএব, এটা তো কেবল এক মহা-নাদ
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾
79:14তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾
79:15মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾
79:16যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾
79:17ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾
79:18অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ﴿١٩﴾
79:19আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ﴿٢٠﴾
79:20অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾
79:21কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ﴿٢٢﴾
79:22অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾
79:23সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ﴿٢٤﴾
79:24এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ﴿٢٥﴾
79:25অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ﴿٢٦﴾
79:26যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ﴿٢٧﴾
79:27তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾
79:28তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾
79:29তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾
79:30পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ﴿٣١﴾
79:31তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ﴿٣٢﴾
79:32পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿٣٣﴾
79:33তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ﴿٣٤﴾
79:34অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾
79:35অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾
79:36এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে
فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾
79:37তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٣٨﴾
79:38এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٣٩﴾
79:39তার ঠিকানা হবে জাহান্নাম।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ﴿٤٠﴾
79:40পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٤١﴾
79:41তার ঠিকানা হবে জান্নাত।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ﴿٤٢﴾
79:42তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ﴿٤٣﴾
79:43এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾
79:44এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ﴿٤٥﴾
79:45যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ﴿٤٦﴾
79:46যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।