সূরা 80 · মাক্কী · 42 আয়াত
عبس
আবাসা
সে ভ্রু কুঁচকালো
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ ﴿١﴾
80:1তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ﴿٢﴾
80:2কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ﴿٣﴾
80:3আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ﴿٤﴾
80:4অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ﴿٥﴾
80:5পরন্তু যে বেপরোয়া
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ﴿٦﴾
80:6আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ﴿٧﴾
80:7সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ﴿٨﴾
80:8যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخۡشَىٰ ﴿٩﴾
80:9এমতাবস্থায় যে, সে ভয় করে
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ﴿١٠﴾
80:10আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ﴿١١﴾
80:11কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿١٢﴾
80:12অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ﴿١٣﴾
80:13এটা লিখিত আছে সম্মানিত
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ﴿١٤﴾
80:14উচ্চ পবিত্র পত্রসমূহে
بِأَيۡدِي سَفَرَةٖ ﴿١٥﴾
80:15লিপিকারের হস্তে
كِرَامِۭ بَرَرَةٖ ﴿١٦﴾
80:16যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ﴿١٧﴾
80:17মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ﴿١٨﴾
80:18তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ﴿١٩﴾
80:19শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ﴿٢٠﴾
80:20অতঃপর তার পথ সহজ করেছেন
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ﴿٢١﴾
80:21অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ﴿٢٢﴾
80:22এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ﴿٢٣﴾
80:23সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ﴿٢٤﴾
80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ﴿٢٥﴾
80:25আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ﴿٢٦﴾
80:26এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ﴿٢٧﴾
80:27অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য
وَعِنَبٗا وَقَضۡبٗا ﴿٢٨﴾
80:28আঙ্গুর, শাক-সব্জি
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ﴿٢٩﴾
80:29যয়তুন, খর্জূর
وَحَدَآئِقَ غُلۡبٗا ﴿٣٠﴾
80:30ঘন উদ্যান
وَفَٰكِهَةٗ وَأَبّٗا ﴿٣١﴾
80:31ফল এবং ঘাস
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿٣٢﴾
80:32তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴿٣٣﴾
80:33অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ﴿٣٤﴾
80:34সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে
وَأُمِّهِۦ وَأَبِيهِ ﴿٣٥﴾
80:35তার মাতা, তার পিতা
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ﴿٣٦﴾
80:36তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ﴿٣٧﴾
80:37সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ﴿٣٨﴾
80:38অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ﴿٣٩﴾
80:39সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ﴿٤٠﴾
80:40এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرۡهَقُهَا قَتَرَةٌ ﴿٤١﴾
80:41তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ﴿٤٢﴾
80:42তারাই কাফের পাপিষ্ঠের দল।