মূল অংশে যান
Rasulullah.org

সূরা 88 · মাক্কী · 26 আয়াত

الغاشية

আল-গাশিয়া

বিহ্বলকর ঘটনা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ﴿١﴾

    88:1আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি

    আলাদাভাবে দেখুন
  2. وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ﴿٢﴾

    88:2অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত

    আলাদাভাবে দেখুন
  3. عَامِلَةٞ نَّاصِبَةٞ ﴿٣﴾

    88:3ক্লিষ্ট, ক্লান্ত।

    আলাদাভাবে দেখুন
  4. تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ﴿٤﴾

    88:4তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

    আলাদাভাবে দেখুন
  5. تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ﴿٥﴾

    88:5তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

    আলাদাভাবে দেখুন
  6. لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ﴿٦﴾

    88:6কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

    আলাদাভাবে দেখুন
  7. لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ﴿٧﴾

    88:7এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

    আলাদাভাবে দেখুন
  8. وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ﴿٨﴾

    88:8অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব

    আলাদাভাবে দেখুন
  9. لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ﴿٩﴾

    88:9তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

    আলাদাভাবে দেখুন
  10. فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿١٠﴾

    88:10তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

    আলাদাভাবে দেখুন
  11. لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ﴿١١﴾

    88:11তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

    আলাদাভাবে দেখুন
  12. فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ﴿١٢﴾

    88:12তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

    আলাদাভাবে দেখুন
  13. فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ﴿١٣﴾

    88:13তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

    আলাদাভাবে দেখুন
  14. وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ﴿١٤﴾

    88:14এবং সংরক্ষিত পানপাত্র

    আলাদাভাবে দেখুন
  15. وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ﴿١٥﴾

    88:15এবং সারি সারি গালিচা

    আলাদাভাবে দেখুন
  16. وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ﴿١٦﴾

    88:16এবং বিস্তৃত বিছানো কার্পেট।

    আলাদাভাবে দেখুন
  17. أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ﴿١٧﴾

    88:17তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে

    আলাদাভাবে দেখুন
  18. وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ﴿١٨﴾

    88:18এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে

    আলাদাভাবে দেখুন
  19. وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ﴿١٩﴾

    88:19এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে

    আলাদাভাবে দেখুন
  20. وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ﴿٢٠﴾

    88:20এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে

    আলাদাভাবে দেখুন
  21. فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ﴿٢١﴾

    88:21অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা

    আলাদাভাবে দেখুন
  22. لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ﴿٢٢﴾

    88:22আপনি তাদের শাসক নন

    আলাদাভাবে দেখুন
  23. إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

    88:23কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়

    আলাদাভাবে দেখুন
  24. فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ﴿٢٤﴾

    88:24আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

    আলাদাভাবে দেখুন
  25. إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ﴿٢٥﴾

    88:25নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট

    আলাদাভাবে দেখুন
  26. ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ﴿٢٦﴾

    88:26অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

    আলাদাভাবে দেখুন