মূল অংশে যান
Rasulullah.org

সূরা 89 · মাক্কী · 30 আয়াত

الفجر

আল-ফাজর

ভোরবেলা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلۡفَجۡرِ ﴿١﴾

    89:1শপথ ফজরের

    আলাদাভাবে দেখুন
  2. وَلَيَالٍ عَشۡرٖ ﴿٢﴾

    89:2শপথ দশ রাত্রির, শপথ তার

    আলাদাভাবে দেখুন
  3. وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ﴿٣﴾

    89:3যা জোড় ও যা বিজোড়

    আলাদাভাবে দেখুন
  4. وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ﴿٤﴾

    89:4এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

    আলাদাভাবে দেখুন
  5. هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ﴿٥﴾

    89:5এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

    আলাদাভাবে দেখুন
  6. أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿٦﴾

    89:6আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন

    আলাদাভাবে দেখুন
  7. إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ﴿٧﴾

    89:7যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

    আলাদাভাবে দেখুন
  8. ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ﴿٨﴾

    89:8যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

    আলাদাভাবে দেখুন
  9. وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ﴿٩﴾

    89:9এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

    আলাদাভাবে দেখুন
  10. وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ﴿١٠﴾

    89:10এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

    আলাদাভাবে দেখুন
  11. ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ﴿١١﴾

    89:11যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

    আলাদাভাবে দেখুন
  12. فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ﴿١٢﴾

    89:12অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

    আলাদাভাবে দেখুন
  13. فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ﴿١٣﴾

    89:13অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

    আলাদাভাবে দেখুন
  14. إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ﴿١٤﴾

    89:14নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

    আলাদাভাবে দেখুন
  15. فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ﴿١٥﴾

    89:15মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

    আলাদাভাবে দেখুন
  16. وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ﴿١٦﴾

    89:16এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

    আলাদাভাবে দেখুন
  17. كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ﴿١٧﴾

    89:17এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

    আলাদাভাবে দেখুন
  18. وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿١٨﴾

    89:18এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

    আলাদাভাবে দেখুন
  19. وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ﴿١٩﴾

    89:19এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

    আলাদাভাবে দেখুন
  20. وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ﴿٢٠﴾

    89:20এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

    আলাদাভাবে দেখুন
  21. كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ﴿٢١﴾

    89:21এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে

    আলাদাভাবে দেখুন
  22. وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ﴿٢٢﴾

    89:22এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন

    আলাদাভাবে দেখুন
  23. وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ﴿٢٣﴾

    89:23এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে

    আলাদাভাবে দেখুন
  24. يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ﴿٢٤﴾

    89:24সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম

    আলাদাভাবে দেখুন
  25. فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ﴿٢٥﴾

    89:25সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

    আলাদাভাবে দেখুন
  26. وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ﴿٢٦﴾

    89:26এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

    আলাদাভাবে দেখুন
  27. يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ﴿٢٧﴾

    89:27হে প্রশান্ত মন

    আলাদাভাবে দেখুন
  28. ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ﴿٢٨﴾

    89:28তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

    আলাদাভাবে দেখুন
  29. فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ﴿٢٩﴾

    89:29অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

    আলাদাভাবে দেখুন
  30. وَٱدۡخُلِي جَنَّتِي ﴿٣٠﴾

    89:30এবং আমার জান্নাতে প্রবেশ কর।

    আলাদাভাবে দেখুন