كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
89:14নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
89:15মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
89:16এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
89:17এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
89:18এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
89:19এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
89:20এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।