সূরা 90 · মাক্কী · 20 আয়াত
البلد
আল-বালাদ
নগর
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﴿١﴾
90:1আমি এই নগরীর শপথ করি
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﴿٢﴾
90:2এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
وَوَالِدٖ وَمَا وَلَدَ ﴿٣﴾
90:3শপথ জনকের ও যা জন্ম দেয়।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ﴿٤﴾
90:4নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ﴿٥﴾
90:5সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ﴿٦﴾
90:6সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾
90:7সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ﴿٨﴾
90:8আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ﴿٩﴾
90:9জিহবা ও ওষ্ঠদ্বয়
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ﴿١٠﴾
90:10বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ﴿١١﴾
90:11অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ﴿١٢﴾
90:12আপনি জানেন, সে ঘাঁটি কি
فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾
90:13তা হচ্ছে দাসমুক্তি
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ﴿١٤﴾
90:14অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ﴿١٥﴾
90:15এতীম আত্বীয়কে
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ﴿١٦﴾
90:16অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ﴿١٧﴾
90:17অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﴿١٨﴾
90:18তারাই সৌভাগ্যশালী।
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﴿١٩﴾
90:19আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ﴿٢٠﴾
90:20তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।