মূল অংশে যান
Rasulullah.org

সূরা 91 · মাক্কী · 15 আয়াত

الشمس

আশ-শামস

সূর্য

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ﴿١﴾

    91:1শপথ সূর্যের ও তার কিরণের

    আলাদাভাবে দেখুন
  2. وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ﴿٢﴾

    91:2শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে

    আলাদাভাবে দেখুন
  3. وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ﴿٣﴾

    91:3শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে

    আলাদাভাবে দেখুন
  4. وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ﴿٤﴾

    91:4শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে

    আলাদাভাবে দেখুন
  5. وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ﴿٥﴾

    91:5শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।

    আলাদাভাবে দেখুন
  6. وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ﴿٦﴾

    91:6শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর

    আলাদাভাবে দেখুন
  7. وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ﴿٧﴾

    91:7শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর

    আলাদাভাবে দেখুন
  8. فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ﴿٨﴾

    91:8অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন

    আলাদাভাবে দেখুন
  9. قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ﴿٩﴾

    91:9যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

    আলাদাভাবে দেখুন
  10. وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ﴿١٠﴾

    91:10এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

    আলাদাভাবে দেখুন
  11. كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ﴿١١﴾

    91:11সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

    আলাদাভাবে দেখুন
  12. إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ﴿١٢﴾

    91:12যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

    আলাদাভাবে দেখুন
  13. فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ﴿١٣﴾

    91:13অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

    আলাদাভাবে দেখুন
  14. فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ﴿١٤﴾

    91:14অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

    আলাদাভাবে দেখুন
  15. وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ﴿١٥﴾

    91:15আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

    আলাদাভাবে দেখুন