কুরআন
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
91:7শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
91:8অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
91:9যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
91:10এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
91:11সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
91:12যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
91:13অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।