মূল অংশে যান
Rasulullah.org

সূরা 92 · মাক্কী · 21 আয়াত

الليل

আল-লাইল

রাত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ﴿١﴾

    92:1শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে

    আলাদাভাবে দেখুন
  2. وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾

    92:2শপথ দিনের, যখন সে আলোকিত হয়

    আলাদাভাবে দেখুন
  3. وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﴿٣﴾

    92:3এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন

    আলাদাভাবে দেখুন
  4. إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ﴿٤﴾

    92:4নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

    আলাদাভাবে দেখুন
  5. فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ﴿٥﴾

    92:5অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়

    আলাদাভাবে দেখুন
  6. وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ﴿٦﴾

    92:6এবং উত্তম বিষয়কে সত্য মনে করে

    আলাদাভাবে দেখুন
  7. فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ﴿٧﴾

    92:7আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

    আলাদাভাবে দেখুন
  8. وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ﴿٨﴾

    92:8আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

    আলাদাভাবে দেখুন
  9. وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ﴿٩﴾

    92:9এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে

    আলাদাভাবে দেখুন
  10. فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ﴿١٠﴾

    92:10আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

    আলাদাভাবে দেখুন
  11. وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﴿١١﴾

    92:11যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

    আলাদাভাবে দেখুন
  12. إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ﴿١٢﴾

    92:12আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

    আলাদাভাবে দেখুন
  13. وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ﴿١٣﴾

    92:13আর আমি মালিক ইহকালের ও পরকালের।

    আলাদাভাবে দেখুন
  14. فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ﴿١٤﴾

    92:14অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

    আলাদাভাবে দেখুন
  15. لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ﴿١٥﴾

    92:15এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে

    আলাদাভাবে দেখুন
  16. ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿١٦﴾

    92:16যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

    আলাদাভাবে দেখুন
  17. وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ﴿١٧﴾

    92:17এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে

    আলাদাভাবে দেখুন
  18. ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ﴿١٨﴾

    92:18যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

    আলাদাভাবে দেখুন
  19. وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ﴿١٩﴾

    92:19এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

    আলাদাভাবে দেখুন
  20. إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ﴿٢٠﴾

    92:20তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

    আলাদাভাবে দেখুন
  21. وَلَسَوۡفَ يَرۡضَىٰ ﴿٢١﴾

    92:21সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

    আলাদাভাবে দেখুন