সূরা 56 · মাক্কী · 96 আয়াত
الواقعة
আল-ওয়াকিয়া
নিশ্চিত ঘটনা
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١﴾
56:1যখন কিয়ামতের ঘটনা ঘটবে
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ﴿٢﴾
56:2যার বাস্তবতায় কোন সংশয় নেই।
خَافِضَةٞ رَّافِعَةٌ ﴿٣﴾
56:3এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ﴿٤﴾
56:4যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ﴿٥﴾
56:5এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ﴿٦﴾
56:6অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ﴿٧﴾
56:7এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﴿٨﴾
56:8যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﴿٩﴾
56:9এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ ﴿١٠﴾
56:10অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
أُوْلَـٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ﴿١١﴾
56:11তারাই নৈকট্যশীল
فِي جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿١٢﴾
56:12অবদানের উদ্যানসমূহে
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٣﴾
56:13তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿١٤﴾
56:14এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ﴿١٥﴾
56:15স্বর্ণ খচিত সিংহাসন।
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ﴿١٦﴾
56:16তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ﴿١٧﴾
56:17তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ﴿١٨﴾
56:18পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ﴿١٩﴾
56:19যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾
56:20আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ﴿٢١﴾
56:21এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
وَحُورٌ عِينٞ ﴿٢٢﴾
56:22তথায় থাকবে আনতনয়না হুরগণ
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ﴿٢٣﴾
56:23আবরণে রক্ষিত মোতির ন্যায়
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٤﴾
56:24তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ﴿٢٥﴾
56:25তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ﴿٢٦﴾
56:26কিন্তু শুনবে সালাম আর সালাম।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ﴿٢٧﴾
56:27যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ﴿٢٨﴾
56:28তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
وَطَلۡحٖ مَّنضُودٖ ﴿٢٩﴾
56:29এবং কাঁদি কাঁদি কলায়
وَظِلّٖ مَّمۡدُودٖ ﴿٣٠﴾
56:30এবং দীর্ঘ ছায়ায়।
وَمَآءٖ مَّسۡكُوبٖ ﴿٣١﴾
56:31এবং প্রবাহিত পানিতে
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ﴿٣٢﴾
56:32ও প্রচুর ফল-মূলে
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ﴿٣٣﴾
56:33যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ﴿٣٤﴾
56:34আর থাকবে সমুন্নত শয্যায়।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ﴿٣٥﴾
56:35আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ﴿٣٦﴾
56:36অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
عُرُبًا أَتۡرَابٗا ﴿٣٧﴾
56:37কামিনী, সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٣٨﴾
56:38ডান দিকের লোকদের জন্যে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿٣٩﴾
56:39তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ﴿٤٠﴾
56:40এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ﴿٤١﴾
56:41বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
فِي سَمُومٖ وَحَمِيمٖ ﴿٤٢﴾
56:42তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ﴿٤٣﴾
56:43এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ﴿٤٤﴾
56:44যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ﴿٤٥﴾
56:45তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ﴿٤٦﴾
56:46তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿٤٧﴾
56:47তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿٤٨﴾
56:48এবং আমাদের পূর্বপুরুষগণও
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ﴿٤٩﴾
56:49বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ﴿٥٠﴾
56:50সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ﴿٥١﴾
56:51অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ﴿٥٢﴾
56:52তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٥٣﴾
56:53অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ﴿٥٤﴾
56:54অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ﴿٥٥﴾
56:55পান করবে পিপাসিত উটের ন্যায়।
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ﴿٥٦﴾
56:56কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ﴿٥٧﴾
56:57আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ﴿٥٨﴾
56:58তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ﴿٥٩﴾
56:59তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴿٦٠﴾
56:60আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ﴿٦١﴾
56:61এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ﴿٦٢﴾
56:62তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ﴿٦٣﴾
56:63তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّـٰرِعُونَ ﴿٦٤﴾
56:64তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ﴿٦٥﴾
56:65আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغۡرَمُونَ ﴿٦٦﴾
56:66বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٦٧﴾
56:67বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ﴿٦٨﴾
56:68তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ﴿٦٩﴾
56:69তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ﴿٧٠﴾
56:70আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ﴿٧١﴾
56:71তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ﴿٧٢﴾
56:72তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ﴿٧٣﴾
56:73আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٧٤﴾
56:74অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿٧٥﴾
56:75অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ﴿٧٦﴾
56:76নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ ﴿٧٧﴾
56:77নিশ্চয় এটা সম্মানিত কোরআন
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ﴿٧٨﴾
56:78যা আছে এক গোপন কিতাবে
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ﴿٧٩﴾
56:79যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٠﴾
56:80এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ﴿٨١﴾
56:81তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ﴿٨٢﴾
56:82এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ﴿٨٣﴾
56:83অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ ﴿٨٤﴾
56:84এবং তোমরা তাকিয়ে থাক
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ﴿٨٥﴾
56:85তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ﴿٨٦﴾
56:86যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٨٧﴾
56:87তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴿٨٨﴾
56:88যদি সে নৈকট্যশীলদের একজন হয়
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ ﴿٨٩﴾
56:89তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩٠﴾
56:90আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ﴿٩١﴾
56:91তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿٩٢﴾
56:92আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ ﴿٩٣﴾
56:93তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
وَتَصۡلِيَةُ جَحِيمٍ ﴿٩٤﴾
56:94এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ﴿٩٥﴾
56:95এটা ধ্রুব সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٩٦﴾
56:96অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।