মূল অংশে যান
Rasulullah.org

সূরা 68 · মাক্কী · 52 আয়াত

القلم

আল-কলম

কলম

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ﴿١﴾

    68:1নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে

    আলাদাভাবে দেখুন
  2. مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ﴿٢﴾

    68:2আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।

    আলাদাভাবে দেখুন
  3. وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ﴿٣﴾

    68:3আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।

    আলাদাভাবে দেখুন
  4. وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ﴿٤﴾

    68:4আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।

    আলাদাভাবে দেখুন
  5. فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ﴿٥﴾

    68:5সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।

    আলাদাভাবে দেখুন
  6. بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ﴿٦﴾

    68:6কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।

    আলাদাভাবে দেখুন
  7. إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴿٧﴾

    68:7আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।

    আলাদাভাবে দেখুন
  8. فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ﴿٨﴾

    68:8অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।

    আলাদাভাবে দেখুন
  9. وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ﴿٩﴾

    68:9তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।

    আলাদাভাবে দেখুন
  10. وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ﴿١٠﴾

    68:10যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।

    আলাদাভাবে দেখুন
  11. هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ﴿١١﴾

    68:11যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।

    আলাদাভাবে দেখুন
  12. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾

    68:12যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ

    আলাদাভাবে দেখুন
  13. عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾

    68:13কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত

    আলাদাভাবে দেখুন
  14. أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ ﴿١٤﴾

    68:14এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।

    আলাদাভাবে দেখুন
  15. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿١٥﴾

    68:15তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।

    আলাদাভাবে দেখুন
  16. سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ﴿١٦﴾

    68:16আমি তার নাসিকা দাগিয়ে দিব।

    আলাদাভাবে দেখুন
  17. إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ﴿١٧﴾

    68:17আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে

    আলাদাভাবে দেখুন
  18. وَلَا يَسۡتَثۡنُونَ ﴿١٨﴾

    68:18ইনশাআল্লাহ না বলে।

    আলাদাভাবে দেখুন
  19. فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ﴿١٩﴾

    68:19অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।

    আলাদাভাবে দেখুন
  20. فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ﴿٢٠﴾

    68:20ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

    আলাদাভাবে দেখুন
  21. فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ﴿٢١﴾

    68:21সকালে তারা একে অপরকে ডেকে বলল

    আলাদাভাবে দেখুন
  22. أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ﴿٢٢﴾

    68:22তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।

    আলাদাভাবে দেখুন
  23. فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ﴿٢٣﴾

    68:23অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে

    আলাদাভাবে দেখুন
  24. أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ﴿٢٤﴾

    68:24অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

    আলাদাভাবে দেখুন
  25. وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ﴿٢٥﴾

    68:25তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।

    আলাদাভাবে দেখুন
  26. فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ﴿٢٦﴾

    68:26অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।

    আলাদাভাবে দেখুন
  27. بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٢٧﴾

    68:27বরং আমরা তো কপালপোড়া

    আলাদাভাবে দেখুন
  28. قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ﴿٢٨﴾

    68:28তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন

    আলাদাভাবে দেখুন
  29. قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٩﴾

    68:29তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।

    আলাদাভাবে দেখুন
  30. فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ﴿٣٠﴾

    68:30অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।

    আলাদাভাবে দেখুন
  31. قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ﴿٣١﴾

    68:31তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।

    আলাদাভাবে দেখুন
  32. عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ﴿٣٢﴾

    68:32সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।

    আলাদাভাবে দেখুন
  33. كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٣٣﴾

    68:33শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত

    আলাদাভাবে দেখুন
  34. إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿٣٤﴾

    68:34মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।

    আলাদাভাবে দেখুন
  35. أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ﴿٣٥﴾

    68:35আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব

    আলাদাভাবে দেখুন
  36. مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿٣٦﴾

    68:36তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ

    আলাদাভাবে দেখুন
  37. أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ﴿٣٧﴾

    68:37তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।

    আলাদাভাবে দেখুন
  38. إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾

    68:38তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও

    আলাদাভাবে দেখুন
  39. أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ﴿٣٩﴾

    68:39না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে

    আলাদাভাবে দেখুন
  40. سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾

    68:40আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল

    আলাদাভাবে দেখুন
  41. أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿٤١﴾

    68:41না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

    আলাদাভাবে দেখুন
  42. يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ﴿٤٢﴾

    68:42গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।

    আলাদাভাবে দেখুন
  43. خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ﴿٤٣﴾

    68:43তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।

    আলাদাভাবে দেখুন
  44. فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴿٤٤﴾

    68:44অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।

    আলাদাভাবে দেখুন
  45. وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ﴿٤٥﴾

    68:45আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।

    আলাদাভাবে দেখুন
  46. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿٤٦﴾

    68:46আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে

    আলাদাভাবে দেখুন
  47. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿٤٧﴾

    68:47না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।

    আলাদাভাবে দেখুন
  48. فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ﴿٤٨﴾

    68:48আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।

    আলাদাভাবে দেখুন
  49. لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ﴿٤٩﴾

    68:49যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।

    আলাদাভাবে দেখুন
  50. فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ ﴿٥٠﴾

    68:50অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।

    আলাদাভাবে দেখুন
  51. وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ﴿٥١﴾

    68:51কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।

    আলাদাভাবে দেখুন
  52. وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٥٢﴾

    68:52অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।

    আলাদাভাবে দেখুন